একনজরে:
বিজ্ঞপ্তিঃ
ছেলের চিকিৎসার জন্য বাবার হাতে আর্থিক সহযোগিতা তুলে দিলো রাবেয়া ফাউন্ডেশন
তথ্য প্রদানকারীর নাম
- Update Time : ১২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১১ Time View
কাজিপুরের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে নিশ্চিন্তপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছোট ছেলে হাসান বাবুর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়। এর আগেও তাঁর ছেলের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়েছিল রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে রাবেয়া ফাউন্ডেশনের সহায়তা ও দানশীলতার কথা শুনে তিনি লিখিত আবেদন করার পর,সংগঠনের পক্ষ থেকে তাঁকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত হয়।
আব্দুল মতিনের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন রাবেয়া ফাউন্ডেশন এর সহ-সভাপতি নুরু মন্ডল ও সদস্য শুক্কুর মন্ডল।
ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল মতিন।
Tag :







