একনজরে:
বিজ্ঞপ্তিঃ
মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিলো রাবেয়া ফাউন্ডেশন
তথ্য প্রদানকারীর নাম
- Update Time : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৩০ Time View
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের খাসশুড়িবেড় গ্রামের মারকাযুস সুন্নাহ মদিনাতুল উলূম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে খেলার ব্যাট,বল,স্টাম্প, গ্লোবস উপহার দিয়েছে সিরাজগঞ্জের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন।
গত ৩রা এপ্রিল শুক্রবার সকালে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাবেয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
এসময় আলহাজ্ব আমিনুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন রাবেয়া ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম ও এনামুল হক সহ প্রমুখ।
মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ
Tag :






